Continúa después del anuncio

    কোথায় আছ যে
    এলাম তোমারি খোঁজে
    সূর্যের আলোতে
    আর নাহয় মেঘেরই ভেতরে
    কোথায় আছ যে
    পারবে কি আমায় জানাতে
    মনের ভেতরে
    পারবে মন নতুন বানাতে

    কার কাছে এত প্রয়োজন
    সব আশা ছেয়ে রাখাতে
    যার সবি জুড়ে প্রয়োজন
    কল্পনায় চেয়ে থাকাতে
    দূর পথে ক্লান্তির মুখেতে
    এই ভেবে অগ্রসর
    নতুন স্বপ্ন কবে দেখা
    মনে পরে না

    আলোকিত হয়ে ওঠো
    আছে সবাই আলোড়িত
    জেগে ওঠার কথা বল
    কিরণ মেলায় নেবে চল

    কবে বলত
    দেবে আমায় একটু আলো
    অন্ধকারেতে
    প্রশ্ন আমার হাজারো

    Continúa después del anuncio

    কোন গোপন শব্দের আড়ালে
    মৌনতা ভাঙবে সবার
    কোন বাঁকের উৎসয় বেরোলে
    ঠিক পথে ফিরব আবার
    দূর পথে ক্লান্তির মুখেতে
    এই ভেবে অগ্রসর
    মনে লাগে রঙিন আলোয়
    ভোরের শুভ্রতা

    আলোকিত হয়ে ওঠো
    আছে সবাই আলোড়িত
    জেগে ওঠার কথা বল
    কিরণ মেলায় নেবে চল

    তোমারই কথায় চেয়ে দেখি
    আমার হাতে রোদের খেলা ভাঙ্গে ঘুম
    মনেরই ব্যাথায় খুঁজে থাকি
    গভীরতায় লুকানো সব
    কত রং, আর কত সুখ
    আর কতবার এগিয়ে যাওয়া
    কত গান কত সুখ

    আলোকিত হয়ে ওঠো
    আছে সবাই আলোড়িত
    জেগে ওঠার কথা বল
    কিরণ মেলায় নেবে চল

    কোথায় আছ যে
    কোথায় আছ যে
    কোথায় আছ যে
    কোথায় আছ যে

    Información de la canción

    Composición:

    ¿Los datos están equivocados?

    Enviar revisión