Nirbashon

Nemesis (BAN)

    Continues after the ad

    এতদিন এর পরেও যে তুমি আসবে
    কখন কোথায় কার সাথে ও কিভাবে
    তোমার জায়গা নেই এখানে তবুও দেখব
    তোমার রঙে এই জায়গা ভেসে উঠেছে

    তোমার জন্যে
    সবাই সুখে

    অযথা ক্ষোভ রাখা পরে থাকা
    মনেরই মাঝে
    আসবে আর কবে বাস্তবতা
    সহসা ভোর ওঠা মোহ কাটা
    মহাত্মার সাঁজে
    আসবে আবীর ভাবে অস্থিরতা

    তুমি আসবে বলে তাই প্রতিক্ষণেই
    আছে সবাই মখরিত তোমারি গানে
    আমি শুধুই শুনে যাই অবিরামে
    রঙিন তুলোয় মেঘের দৃষ্টি ছুঁয়ে থাকে

    Continues after the ad

    তোমার সনে
    কতজলে

    অযথা ক্ষোভ রাখা পরে থাকা
    মনেরই মাঝে
    আসবে আর কবে বাস্তবতা
    সহসা ভোর ওঠা মোহ কাটা
    মহাত্মার সাঁজে
    আসবে আবীর ভাবে অস্থিরতা

    মন এর গভীরে আমি
    ভেঙে চলেছি সবি
    নতুন সুরে ভাবি
    আশা সব দূরে চলে যায়
    হতাশা আমায় খুঁজে পায়
    অসহায় কল্পনায় কোথায় তুমি

    তোমারি কল্পনায় রয়েছি অযথায়
    অপেক্ষার প্রহরে ছেঁড়া স্বপ্ন বুনে যায়
    অসম্ভবের রেখাপটে সাদা গানের নতুন সুর
    হাত বাড়ানো তোমার দিকে আজ

    সহসা ভোর ওঠা
    মোহ কাটা মহাত্মার সাজে
    রবে আবির্ভাবে বাস্তবতা
    অযথা ক্ষোভ রাখা
    পরে থাকা মনেরই মাঝে
    আসবে আর কবে অস্থিরতা

    এত দিনের পরেও যে
    অস্থিরতা
    এতো দিনের পরেও যে
    এতো দিনের পরেও যে
    এতো দিনের পরেও যে
    এতো দিনের পরেও যে
    এতো দিনের পরেও যে

    Song details

    Composition:

    Did you see an error?

    Enviar revisão